৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে

আন্তর্জাতিক ডেস্ক: ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের হক্কাইদো দ্বীপে এটি আঘাত হানে।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। কোনো সুনামি সতর্ককতাও জারি করা হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর  সাড়ে ১২টায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের ফলে সমুদ্র পৃষ্ঠে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনামির কোনো আশঙ্কা নেই।

হক্কাইদো ইলেকট্রিক পাওয়ারের টোমারি পারমানবিক চুল্লি ও টহকু ইলেকট্রিক পাওয়ারের হিগাসিদোরি পারমানবিক চুল্লির মুখপাত্ররা জানিয়েছেন, ভূমিকম্পের সময় দুইটি পারমাণবিক চুল্লিই বন্ধ ছিল।

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে নিহত হয় ১৫ হাজারেরও বেশি মানুষ। সুনামিতে দেশটির ফুকুশিমা পরমাণু কেন্দ্রে বিপর্যয় দেখা দেয়। এতে ওই কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।