গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত

বরিশালের গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক অপু মাঝি (৩২) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে। এ সময় কিছুক্ষনের জন্য যানবহন চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৮৩) শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে বাসটি সকাল ১০টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি (বরিশাল-ল-১১-৯৭২৫) দুমড়ে মুচড়ে বাসের নিচে আটকে পড়ে ও ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক অপু মাঝি নিহত হয়।

গৌরনদী হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যান ২টি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি’এবং যান চলাচল স্বাভাবিক করি’।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।