লালমনিরহাটের উন্নয়নে নিরন্তর কাজ করতে চাই: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটের উন্নয়নে নিরন্তর কাজ করতে চাই: ত্রাণমন্ত্রী
লালমনিরহাটের উন্নয়নে নিরন্তর কাজ করতে চাই: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কোনো নির্দিষ্ট অঞ্চলকে বৈষম্যের শিকার না করে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।

সেই ধারাবাহিকতায় লালমনিরহাটেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এ জেলার কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শুক্রবার লালমনিরহাটের বড়বাড়ী জিসি-কুলাঘাট ইউপি বারোহাত কালী মন্দির ভায়া আওলিয়ার পার্ট সড়কের উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ধরলা নদীর ভাঙন প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। শিগগিরই প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যেকোনো প্রয়োজন ও সমস্যার কথা তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে স্বোচ্চার সংসদের নতুন ভবনের উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।