শ্যামনগরে গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ

শ্যামনগরে গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ
শ্যামনগরে গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে শিশুদের অংশগ্রহণে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের নকিপুর হরিতলা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদ সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ ও নকিপুর হরিতলা মন্দির কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিংড়াখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। নকিপুর হরিতলা মন্দির কমিটির সভাপতি অসিমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মীয় ব্যক্তিত্ব তরুণ কান্তি, হরিপ্রসাদ মন্ডল, তরুণ কান্তি জোয়ারদ্দার, সাংবাদিক রঘুনাথ খাঁ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদের নেতা মনোদ্বীপ কুমার, প্রভাষক বিশ্বজীত কুমার, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, শিক্ষক রনজিৎ বর্মন, প্রভাষক দীনেশ মন্ডল, প্রতিমা রানী ও শিক্ষক সন্দিপ কুমারসহ অন্যরা।

প্রভাষক অভিষেক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন শিশু পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের সৌজন্য উপহার দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ধর্মীয় চর্চা, শিশুদের নৈতিক শিক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।