যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-৩

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-৩
যশোরে স্বর্ণসহ আটক ৩
যশোর-নড়াইল মহাসড়ক বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি টাকা মু্ল্যের ১৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫) আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮) উভয় কলারোয়া জেলা সাতক্ষীরা।
শুক্রবার ( ২৭ নভেম্বর ২০২৬) ভোর চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪৯ বিজিবি এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও ১টি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ৩,৫৬,০০,০০০/- টাকা, রৌপ্য ২৩ গ্রাম মূল্য ৭,০০০/-, ০১টি প্রাইভেট কার মূল্য ৩২,০০,০০০/-, ০৪টি মোবাইল মূল্য ৪৮,০০০/- টাকা, ০২টি হাতঘড়ি মূল্য ৩,০০০/- এবং নগদ ৩,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৩,৮৮,৬১,০০০/- (তিন কোটি আটাশি লক্ষ একষট্টি হাজার) টাকা।
যশোর ৪৯ বিজি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।