”রপ্তানীমূখী প্রানীসম্পদে গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন বেলা ১০ টায় পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এরপর পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য মাওঃ আবু তালিব।
তিনি প্রানী সম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, এ অফিসের মাধ্যমে কাজ করে অনেকেই স্বাবলম্বি হতে পারছে। এসব ভূক্তভোগীদের জন্য সরকার সকল সহযোগিতা প্রদান করে আসছে। এছাড়াও সভাতে তিনি বর্তমানে ফ্যাসীস আ’লীগের নৈরাজ্য কর্মকান্ডের বিরুদ্ধে সরকারী ও বিরোধী দলের সকল মানুষকে সজাগ থাকার আহব্বান জানান।
উপজেলা প্রানীসম্পদ অফিসের আয়োজনে সভাতে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা জিল্লু রাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান মিলন, রেজাউল ইসলাম ও ছাত্রদল নেতা মারুফ বিল্লাহ প্রমুখ। বক্তাগন দিবসটির উপর নানা তাৎপর্য তুলে ধরে তা যথাযথ পালনে সবার প্রতি আহবান জানান।





