শার্শা থানা পুলিশের অভিযানে ৮ লিটার চোলাই মহসহ এক মাদক কারবারি আটক 

শার্শা থানা পুলিশের অভিযানে ৮ লিটার চোলাই মহসহ এক মাদক কারবারি আটক 
শার্শা থানা পুলিশের অভিযানে ৮ লিটার চোলাই মহসহ এক মাদক কারবারি আটক 

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানাধীন কাগজপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৬০)।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল  ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারস্থ “হ্যালো গার্লস” নামক কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে তার হেফাজতে থাকা ৮ লিটার চোলাই মদ উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটক আসামীর বিরুদ্ধে  শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।