সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক

সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক
সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বড় বোন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান মিয়া ও বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওবায়দুর রহমান মিয়া টগরের মা রাহিমা বেগম (৯০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ দিকে তার বড় ছেলের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ নাতি-নাতনি, ভাই, বোন এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার সকালে মরহুমার

প্রথম নামাজে জানাজা কটকস্থল ও দ্বিতীয় নামাজে জানাজা পশ্চিম বাউরগাতি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি, বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সদস্য কাজী আল আমীন, লিটন খান, শফিকুল ইসলাম সোহাগ সহ অন্যান্য সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।