পঞ্চগড়ের বোদায় বরাদ্দকৃত ১ কোটি ৭৫ লাখ টাকা অনুদানের চেক বিতরণ 

পঞ্চগড়ের বোদায় বরাদ্দকৃত ১ কোটি ৭৫ লাখ টাকা অনুদানের চেক বিতরণ 
পঞ্চগড়ের বোদায় বরাদ্দকৃত ১ কোটি ৭৫ লাখ টাকা অনুদানের চেক বিতরণ 
পঞ্চগড়ের বোদায় বরাদ্দকৃত ১ কোটি ৭৫ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
গতকাল (শুক্রবার) বিকালে বোদা উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদানের আওতায় দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি, ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত রোগী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলা ও পৌরসভা এলাকার ১৬টি মন্দিরের অনুকূলে ১০ ও ১৫ লাখ টাকা হারে বরাদ্দসহ সর্বমোট ১ কোটি ৬৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেল বিএনপির সভাপতি অধ্যাপক আবদুল মান্নানসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।