× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

সেরেনাকে হারিয়ে ফাইনালে বেলিন্ডা

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্পোর্টস ডেস্কঃ ডব্লিউটিএ রজার্স কাপে অঘটনের শিকার হয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে সুইস টিনএজার বেলিন্ডা বেনসিচের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ২১টি গ্ল্যান্ডস্লাম জয়ী সেরেনা।

অভিজ্ঞ সেরেনার বিপক্ষে কোর্টের যুদ্ধে শুরুটা ভাল হয়নি বেলিন্ডার।প্রথম সেটে তাকে ৬-৩ গেমে হারিয়েছেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা। কিন্তু দ্রুতই লড়াইয়ে ফিরেছেন তিনি। পরের দুই সেটে সেরেনার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছেন বেলিন্ডা। ৭-৫, ৬-৪ গেমে জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকার বিপক্ষে। কনিষ্ঠ প্লেয়ার হিসেবে ৩৩ বছর বয়সী সেরেনাকে হারিয়েছেন বেলিন্ডা।

এর আগে রাশান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা ১৭ বছর বয়সে উইম্বলডনের (২০০৪) ফাইনালে হারিয়েছিলেন সেরেনাকে। ফাইনালে বেলিন্ডা মুখোমুখি হবেন সিমোনা হালেপের। সিমোনা ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করেছেন ইতালির সারা ইরানিকে।


এ ক্যটাগরির আরো খবর..