শাহজালালের মাজারের দানবাক্সে তারেক রহমানকে চিঠি, বিএনপির সদস্য হতে শিক্ষাগত যোগ্যতার প্রস্তাব

শাহজালালের মাজারের দানবাক্সে তারেক রহমানকে চিঠি, বিএনপির সদস্য হতে শিক্ষাগত যোগ্যতার প্রস্তাব
শাহজালালের মাজারে তারেক রহমানকে চিঠি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন চিঠির লেখক। পাশাপাশি দলীয় রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায়। পঞ্চমবারের মতো আয়োজিত এ গণনা কার্যক্রম সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয়। পরে চিঠিটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, বিএনপির সদস্য হতে হলে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং দলের কর্মী হতে হলে এইচএসসি পরীক্ষায় অন্তত জিপিএ-৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেওয়ার কথাও উল্লেখ করেছেন লেখক।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার বর্ণনায় চিঠির লেখক জানান, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং একই বছর রাজনীতি থেকে সরে দাঁড়ান। শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা ব্যক্তিদের কারণে রাজনীতির প্রতি হতাশা তৈরি হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি দলে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।

চিঠির শেষাংশে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you…..’। এর বাংলা অর্থ, ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’ তবে চিঠিতে লেখকের নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি।

এদিকে একই মাজারের দানবাক্সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেও একটি চিঠি পাওয়া গেছে। ওই চিঠিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।