১১ বছরের প্রেমের পর বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন

১১ বছরের প্রেমের পর বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন
১১ বছরের প্রেমের পর বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন

দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে এক সিভিল জজের বাড়িতে অনশনে বসেছেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামে এক স্কুলশিক্ষিকা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় সিভিল জজ ইউনুস আলীর বাড়িতে অবস্থান করছেন তিনি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার অনশন অব্যাহত রয়েছে।

অনশনরত আনিকা তাবাসসুম বর্তমানে রংপুরের একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

অভিযুক্ত সিভিল জজ ইউনুস আলী একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদিনের চতুর্থ ছেলে। শিক্ষিকা তার বাড়িতে অবস্থান নেওয়ার খবর পাওয়ার পর ইউনুস আলী আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আনিকা তাবাসসুমের দাবি, ইউনুস আলীর সঙ্গে তার ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে সিভিল জজ হিসেবে নিয়োগ পান। এর প্রায় এক বছর পর এনটিআরসিএর মাধ্যমে আনিকা তাবাসসুমও একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি পান।

শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনুস আলীকে বিয়ের জন্য বললেও তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। সম্প্রতি ইউনুস আলী তাকে না জানিয়ে অন্যত্র বিয়ের জন্য পাত্রী দেখছেন—এমন খবর জানতে পারেন তিনি। এরপর বিয়ের দাবিতে শুক্রবার দুপুরে ইউনুস আলীর বাড়িতে গিয়ে অনশনে বসেন।

আনিকা তাবাসসুম বলেন, দীর্ঘদিনের সম্পর্কের পর তিনি বিয়ের বিষয়ে সিদ্ধান্ত চেয়েছেন। কিন্তু বারবার সময়ক্ষেপণ করায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই বাড়িতে অবস্থান নিয়েছেন।

এদিকে, সিভিল জজ ইউনুস আলীর বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।