মেসি-রোনালদোর যৌথ ১০০০

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এবার যৌথভাবে অনন্য এক মাইলফলকে পৌঁছে গেলেন। দুজনের ক্যারিয়ার গোলের সংখ্যা যে চার অঙ্ক ছুঁয়ে ফেলল।

শনিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেসি একটি গোল করার পর দুজনের ক্যারিয়ার গোলসংখ্যা হয়েছে ১০০০।

ক্লাব ও দেশের হয়ে রোনালদোর গোলের সংখ্যা ৫১৮টি। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ম্যাচ খেলেছেন ৭৭৩টি। আর ৬১৩ ম্যাচে মেসির গোলের সংখ্যা ৪৮২টি। অর্থাৎ দুজনের ক্যারিয়ার গোলের যোগফল ১০০০।

এই মাসেই পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতা মেসি ক্যারিয়ারে হ্যাটট্রিক করেছেন ৩৬টি। আর তিনবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ৩৮টি। মেসি মোট ট্রফি জিতেছেন ২৬টি, রোনালদো জিতেছেন ১৬টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।