× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে বিপিন রাওয়াত ও তার স্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বিপিন রাওয়াত। মিলিটারি অ্যাফেয়ার্সের নতুন বিভাগের প্রধান হিসেবেও তিনি নিয়োগ পেয়েছিলেন।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মৃত্যু হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠিত হবে দিল্লিতে। ১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে তাদের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানযোগে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে নেওয়া হবে। এরপর দুজনের মরদেহ রাখা হবে তাদের বাড়িতে।

দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ (পথ) থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

উল্লেখ্য, গতকাল ৮ ডিসেম্বর বুধবার সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন।


এ ক্যটাগরির আরো খবর..