স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনগতভাবে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তবে এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) গ্রহণ করবে বলে জানান তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, স্থানীয় সরকারের বিদ্যমান পাঁচটি আইনের কোনোটিতেই প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভা এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরসহ সব পদের জন্যই প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার আইনি শর্ত নেই। একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও স্বশিক্ষিত বা সমাজসেবা করার যোগ্য হলে তিনি প্রার্থী হতে পারবেন। একে মানবিক ও সাংবিধানিক অধিকার হিসেবে বর্ণনা করেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার আইন অনুযায়ী লাভজনক সার্বজনীন পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ নির্বাচনে অযোগ্য হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের এমপিও নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্য কোনো আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনই স্থানীয় সরকার আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রয়োজন মনে করলে ইসি স্থানীয় সরকার মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের মতামত নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।