পরকীয়ার সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার সন্দেহে স্বামীর নির্মম শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সালমা আক্তার উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী। ২০২০ সালের মার্চে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও পরকীয়ার সন্দেহ তুলে সালমাকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন মাহমুদুল। গত ১০ সেপ্টেম্বর বিকেলে পরকীয়া সন্দেহে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাহমুদুল তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন এবং তলপেটে সজোরে লাথি মারেন।

পরদিন ১১ সেপ্টেম্বর তলপেটে তীব্র ব্যথা অনুভব করলে সালমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল সরকার জানান, প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে ঘটনার সঙ্গে মাহমুদুল হাসানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।