চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নগরীর আকবর শাহ থানার পরিবেশ অধিদপ্তরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের একজন অপারেটর জানান, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।