ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪
ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, পরিচালিত অভিযানে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ থেকে ৫৩, ওয়ারী থেকে ৫৪, মতিঝিল থেকে ৫৫, তেজগাঁও থেকে ৮৯, মিরপুর থেকে ৮২, গুলশান থেকে ৩৫ এবং উত্তরা বিভাগ থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।