শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা

শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা
শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা

মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি মহোদয়ের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (২ অক্টোবর) তার আগমনকে ঘিরে শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা ইথু চৌধুরী, পাচ্চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা খালেক বেপারীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার বহন করে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘদিন পর শিবচরে একজন প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, তার মাধ্যমে শিবচরের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

রফিকুল ইসলাম মিন্টু

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।