নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ মাদক সেবন এবং সর্বসাধারণের শান্তি বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
আজ শনিবার (০৩ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় মান্দা উপজেলার রামবাড়ী পোস্ট অফিসের আওতাধীন ব্রজপুর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার ব্রজপুর গ্রামের (পোস্ট: রামবাড়ী) মোঃ মোজাম্মেল মন্ডলের ছেলে মোঃ আমাল উদ্দীন।
স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ আমাল উদ্দীন ‘টেপান্ডল’ নামক অবৈধ মাদক গ্রহণ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সত্যতা পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।





