তরুণদের খেলাধুলায় ফেরাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ: ত্রাণমন্ত্রী

তরুণদের খেলাধুলায় ফেরাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ: ত্রাণমন্ত্রী
তরুণদের খেলাধুলায় ফেরাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ: ত্রাণমন্ত্রী

তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এসব উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে প্রাণচাঞ্চল্য হারানো খেলার মাঠগুলো আবারও সরব হয়ে উঠবে।

শনিবার (৩ অক্টোবর) লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় দেশজুড়ে খেলাধুলার কার্যক্রম বাড়ানো হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর লালমনিরহাটে জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

গ্রামাঞ্চলে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলোকে আবার জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসাদুল হাবিব দুলু। বিশেষ করে হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক চর্চার সুযোগ বাড়াতে খেলাধুলার পরিসর সম্প্রসারণ প্রয়োজন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি মাঠগুলোতেও নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি হবে।

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।