ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে – সংস্কৃতি মন্ত্রী

ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে – সংস্কৃতি মন্ত্রী
ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে

গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান অতিরিক্ত দলীয়করণের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এখন থেকে ন্যায্যতা, জবাবদিহিতা এবং আইনের শাসনের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব দপ্তর প্রধানের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। একই সঙ্গে সার ও বিদ্যুতের মতো স্পর্শকাতর বিষয়ে যেকোনো ধরনের অপপ্রচার প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে তৎপর থাকার আহ্বান জানান।

সংস্কৃতি মন্ত্রী বলেন, “জনগণের কল্যাণই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সরকারের জনকল্যাণমূলক বহুমুখী কর্মসূচি—যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং খাল খননসহ সব উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থেই বাস্তবায়িত হচ্ছে।”

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশে বিস্তৃত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা এবং জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।