অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ(ওনাব) এর নতুন কমিটি

অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ(ওনাব) এর নতুন কমিটি
অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে সর্বসম্মতিক্রমে এই নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির নির্বাহী পরিষদ:

সভাপতি: মোস্তফা কামাল মজুমদার

সিনিয়র সহসভাপতি: আলিমুজ্জামান হারুন

সহসভাপতি: লতিফুল বারী হামিম

সাধারণ সম্পাদক: সৈয়দ নুরুল হুদা রনো

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আশরাফুল কবির আসিফ

যুগ্ম সাধারণ সম্পাদক: সাখাওয়াত হোসেন সজীব

কোষাধ্যক্ষ: অয়ন আহমেদ

কার্যনির্বাহী সদস্য: শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার, মাহবুবা ইসলাম কাকলী এবং সৈয়দ আরিফুজ্জামান।

বার্ষিক সাধারণ সভার কার্যক্রম:

সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় দ্বিবার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতেই ওনাবের সদস্য ও বিডিনিউজ২৪-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের প্রাতিষ্ঠানিক গতিশীলতা বাড়াতে উপস্থিত প্রতিনিধিরা নানা প্রস্তাবনা উপস্থাপন করেন।

নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের প্রধান দাবিসমূহ:

১. প্রতি বছর নতুন করে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন নবায়নের বিদ্যমান নিয়ম বাতিল করা।

২. নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতাভুক্ত করা।

উক্ত দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে ওনাবের প্রতিনিধি দলের বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহিন চৌধুরী, সৈয়দ নুরুল হুদা রনো, শাহিনুর ইসলাম চৌধুরী, মহসিন হোসেন, অয়ন আহমেদ, মোস্তাকিম সরকার, দেলোয়ার হোসেন এবং সৈয়দ আরিফুজ্জামান। সভাপতি মোস্তফা কামাল মজুমদার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।