কোটালীপাড়ায় ভক্তিপূর্ণ পরিবেশে পদাবলী কীর্তন অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ভক্তিপূর্ণ পরিবেশে পদাবলী কীর্তন অনুষ্ঠিত
পদাবলী কীর্তন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রীশ্রী পদাবলী কীর্তন।
​শুক্রবার রাতে উপজেলার আমতলী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী অসীম রায়ের বাড়ীর পারিবারিক মন্দির প্রাঙ্গণে এই কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভক্তিমূলক পদাবলী কীর্তন পরিবেশন করে সুপরিচিত ‘ভাইবোন সম্প্রদায়’। তাদের সুললিত কণ্ঠের ভক্তিগীতি ও কীর্তনের ভাবরসে পুরো এলাকা এক আধ্যাত্মিক আবহে রূপ নেয়।
​
অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দ ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারী-পুরুষ ভক্তরা অংশ নেন।
আয়োজক পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ী অসীম রায় জানান, আমার পুত্র সন্তানের জন্মের আগে এক বড় ভাই সৃষ্টিকর্তার কাছে মানত করেছিলেন আমাদের যদি একটি পুত্র সন্তান হয় তাহলে এক পালা পদাবলী কীর্তন দিবে। তাই আজকের এ আয়োজন।
সাথে সাথে মনের শান্তি এবং সমাজের সবার মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যেই এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছি। কীর্তন শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।