পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ফ্রান্সের ৩ সিনেটরের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ফ্রান্সের ৩ সিনেটরের বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ফ্রান্সের ৩ সিনেটরের বৈঠক

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান রাজনৈতিক যোগাযোগ ও বহুমুখী সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা করেছেন সফররত ফ্রান্সের তিন সিনেটর।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঢাকার ফরাসি দূতাবাস সূত্রে জানা যায়, ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন এবং অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্রান্সের পক্ষ থেকে এটিই প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর হওয়ায় প্রতিনিধিদলটির আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে উভয় দেশের সংসদীয় ও রাজনৈতিক সম্পর্ক গভীরতর করা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা ইস্যু এবং অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

তিন দিনের সফরে ফরাসি প্রতিনিধিদলটি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তারা ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) বিভিন্ন প্রকল্প, স্থানীয় জাদুঘর, ঢাকাস্থ ফরাসি নাগরিক ও দেশীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন।

উক্ত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।