ঠাকুরগাঁওয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রশিক্ষণ বিষয়ক মত বিনিময় সভা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নাগরিক সেবায় উদ্ভাবন অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রশিক্ষণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা সমবায় অফিসের আয়োজনে নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, রংপুর বিভাগীয় সমবায় অফিসের উপ নিবন্ধক (প্রশাসন) অজয় কুমার সাহা, জেলা সময়বায় কর্মকর্তা মো. হাসমত আলী জোয়াদ্দার, সদর উপজেলা সমবায় অফিসার রেজাউল ইসলাম। এসময় জেলার চন্দ্র মল্লিকা মহিলা, সূচনা মহিলা, বিন্দু সামাজিক উন্নয়ন, বিকাশ বাংলা, টাঙ্গন ব্যবসায়ী ও বান্দিগড় বালাপাড়া যুব সমবায় সমিতির প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।