দুর্গাপূজার কর্মসূচিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপূজার কর্মসূচিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দুর্গাপূজার কর্মসূচিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সড়কের দুই পাশে অপেক্ষমাণ বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তারেক রহমানের। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। পরে রাজশাহীতে গিয়ে ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন। রাজশিয়ার কর্মসূচি শেষ করে সেখান থেকে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ ও জে এম সেন হল এলাকার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওই সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।