গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামে নবনির্মিত সার্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মিল্টন মণ্ডল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত  ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে  স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
  এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,  বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন মন্দির নির্মাণের উদ্যোগকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মন্দিরটি নির্মিত হলে এলাকার ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার্চনা পালনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

গৌরনদী প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।