আবু নাসের হুসাইন, ফরিদপুর:
ফরিদপুরেরর বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামীর প্রত্যাশা’র সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু ও নির্বাহী সম্পাদক খুরসিদ আহমেদ সিকদার মিঠুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বুধবার স্থানীয় চৌরাস্তায় বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়।
হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের আহবায়ক কাজী হাসান ফিরোজ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, দৈনিক পূণরুত্থানের বার্তা সম্পাদক মিজান-উর- রহমান, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার, আগামীর প্রত্যাশার সম্পাদক লিটু সিকদার, আমাদের সময়ের প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমন, বাংলাদেশ সময়ের প্রতিনিধি এম.এম.জামান, দৈনিক নাগরিক দাবীর প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক বাঙ্গালীর খবরের মো. ওয়াহিদুজ্জামান মিয়া স্বাধীন প্রমূখ।
উলেখ্য, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে রাস্তায় অতর্কিত হামলা চালিয়ে দুই সাংবাদিককে কুপিয়ে ও লাঠিপেটা করে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পত্রিকার সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭।




