× Banner
সর্বশেষ
ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে নেশা জাতীয় ৩১ বোতল সিরাপসহ আটক-৩ নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ খোবে আত্মহত্যার চেষ্টা ১৩ জুন পর্যন্ত সময় পেল বিএনপি-এনসিপিসহ ২৩ দল, হিসাব না দিলে নিবন্ধন বাতিলের ঝুঁকি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্‌যাপনে ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারত-দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে লেজার অস্ত্র ও মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম আজ শনিবার (২৩ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ জ্যৈষ্ঠ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শার্শা প্রতিনিধি

সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে নেশা জাতীয় ৩১ বোতল সিরাপসহ আটক-৩

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে নেশা জাতীয় ৩১ বোতল সিরাপসহ আটক-৩

যশোরের শার্শার পাঁচভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় ৩১ বোতল সিরাপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামিরা হলেন, যশোর কোতোয়ালি থানার তাপসিরাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল (৩৫) মৃত মফিজুল্লা মাষ্টারের ছেলে জাকারিয়া (৩৯), পিতাঃ মৃত-মফিজুল্লা মাস্টার, উভয়ের ঠিকানা- গ্রামঃ তাপসিরাঙ্গা, থানা কোতয়ালী, জেলা যশোর এবং ঝিকরগাছা থানার বেলে মাঠ হারিয়া গ্রামের গোলাম মুর্তুজার ছেলে  মারুফ হোসেন (২৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ২২ মে ২০২৬)  পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৩ মাদক কারবারিকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..