জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’

বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) -এর সহায়তা ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এমন আন্তর্জাতিক ক্রীড়া আসরের আয়োজক হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন নতুন মাত্রায় পৌছাবে।

ক্রীড়াক্ষেত্রে নারীদের উত্তরোত্তর অগ্রগতি ও সার্বিক ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সার্বক্ষণিক নিরলস কাজ করে যাচ্ছে।

দেশের নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে। তিনি সবকটি দলকেই সেরা নৈপুণ্য প্রদর্শন এবং খেলাধুলার প্রকৃত আদর্শ ও ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।