পিলখানায় আহত বিজিবি সদস্যদের দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

পিলখানায় আহত বিজিবি সদস্যদের দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী 
আহত বিজিবি সদস্যদের দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে বিজিবি সদর দপ্তরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ ঢাকার পিলখানায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির অপারেশনস (অপস) রুম পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গোপালগঞ্জে বিজিবি সদস্য আহত

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

গাজীপুরে অধিনায়কসহ দুই বিজিবি সদস্য আহত

এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।