বেনাপোল পৌরসভার অন্তর্গত পাচুয়ার বাঁওড় ও ছোট আঁচড়ার পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে নগদ অর্থ অনুদান প্রদান করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ২টি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অর্থ অনুদান প্রদান করেন।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছোট আঁচড়ার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার,পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জনি হায়দার,আশরাফুজ্জামান মির্জা,ইয়াসিন মোড়ল লাবু,যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান সনি,তোফাজ্জেল হোসেন তুহিন,যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ ও জয়নাল আবেদীন লাল্টু ।
প্রধান অতিথি ইমদাদুল হক ইমদাদ বলেন, “সকল সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের সর্ববৃহৎ এই উৎসব নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আমরা সর্বদা পাশে আছি। এ দেশ আমাদের সকলের ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে কোনো প্রকার বিশৃঙ্খলার স্থান নেই।
কারো সাথে হিংসা-বিদ্বেষ নয়, বরং পারস্পরিক সম্প্রীতিই আমাদের মূল শক্তি। এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয় নিয়ে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম।





