বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আদালত এর রায় শেষে মিজানুর রহমান মিজান নামে এক আসামি চিৎকার করে কাঁদতে থাকে। কাাঁদতে কাঁদতে বলছিলেন, আমি আবরারের রুমমেট ছিলাম, এটাই আমার অপরাধ। কেন আমার মৃত্যুদণ্ড হবে, আমার কী দোষ?
উপস্থিত সকলের চোখে পানি চলে আসছিলো।
মিজানুর রহমান মিজান আরও বলছিলেন, আমার পরিবারকে দেখার মতো কেউ নেই। কী হবে এখন। আমি পরিবার নিয়ে বাঁচতে চাই।