হাসপাতালের খাবার তালিকায় গরুর মাংস রাখার দাবি কংগ্রেসের

কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সচিব কে. প্রবীণ কুমার অভিযোগ করেন যে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরএসএস এর সামনে মাথা নত করেছে। উনি বলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর পিনারাই বিজয়ন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন, আর এরপরেই লোকনাথ বেহরাকে পুলিশের মহানির্দেশক বানানো হয়।

প্রবীণ কুমার অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরএসএস এর অ্যাজেন্ডা কেরলে লাগু করার চেষ্টা করছে। কেরল কংগ্রেস গোটা রাজ্যে পিনরাই বিজয়নের এই মুখোশ খুলে দেবে। কংগ্রেসের অভিযোগের পর কেরল পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, পুলিশ প্রশিক্ষণের মেনু থেকে বিফ সরান হয়নি।

কেরল পুলিশ স্পষ্ট ভাবে জানায় যে, যেই মেনু দেখিয়ে হাঙ্গামা করা হচ্ছে, সেটা সরকারি হাসপাতালের মেনু। মেনু থেকে গো মাংস হটানো নিয়ে পুলিশের তরফ থেকে কোন আধিকারিক বয়ান জারি করা হয়নি। এর আগেই কেরল সরকার গো মাংসে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু পিনরাই বিজয়ন সরকার ক্ষমতায় আসার পর সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।