× Banner
সর্বশেষ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় টাঙ্গাইলের সেই ৯ যুবকের শেষ যাত্রা স্তব্ধ গ্রাম, বাতাসে ভাসছে স্বজনদের বুকফাটা আর্তনাদ

মাগুরা প্রেসক্লাব সদস্য সচিবের রোগ মুক্তির কামনায় দোয়া আহবান

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বর্তমান সদস্য সচিব অধুনালুপ্ত সাপ্তাহিক মাগুরা বার্তার সম্পাদক, সাংবাদিক নেতা শরীফ আমিরুল হাসান বুলু শরীফের আশু রোগ মুক্তি কামনা করেছেন মাগুরা জেলা শহর থেকে প্রকাশিত একমাত্র দৈনিক পত্রিকা দৈনিক খেদমত পরিবার।

দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান শরাফত হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহম্মদপুর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ ওয়ালিয়ার রহমান, দৈনিক খেদমত পত্রিকার মফস্বল সম্পাদক কে এম শাহ নেওয়াজ সজল, সাংবাদিক এস.এম. তুহিন, রিপোটার মনিরুল ইসলাম মনি, সাংবাদিক এমর আর জিন্নাহ, কামরুল হাসান, মেহেদী হাসান পলাশ, সাংবাদিক মেহেদী হাসান মিঠু ও মাগুরা জেলা শহরে কর্মরত সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

তারা দৈনিক যুগান্তর মাগুরা প্রতিনিধি আমিরুল হাসান বুলু শরীফের আশুৃ রোগ মুক্তির জন্য সাংবাদিক মহল, বিভিন্ন পেশার লোকজনসহ সকলের নিকট দোয়া চেয়েছেন। আমিরুল হাসান বুলু শরীফ দৈনিক যুগান্তর ছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাভীষণ মিডিয়াতে কর্মরত আছেন।

তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি বুলু শরীফ নামে বেশি পরিচিত। হৃদ রোগে আক্রান্ত হয়ে গত ১৪ জানুয়ারী রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন।

গত ১৭ জানুয়ারী ওপেন হার্ট সার্জারীর পর ২ দিন লাইভ সাপোর্টে রাখা হয়। জ্ঞান ফিরলে বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সাংবাদিক নেতার পরিবার বর্গ তার রোগ মুক্তির কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

মাগুরার সাংবাদিক বন্ধুরা মাগুরা জামে মসজিদ, মাগুরা বাস টার্মিনাল জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..