× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

পিঁ আই ডি

দেশের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

          আজ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

          মন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুরক্ষায় গাজীপুরকে প্রাধান্য দিয়ে প্রকল্প প্রস্তুত এবং দেশের সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প গ্রহণে সাংবাদিকদের আরো বেশি সোচ্চার হতে হবে। অবৈধ দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধার করতে গণমাধ্যমকে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

          গত ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গাজীপুরবাসীকে আরো বেশি সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

          বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় গাজীপুরের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উন্নয়ন বার্তার সম্পাদক মঞ্জুরুল বারী মঞ্জু, সাংবাদিক ফয়সাল ইসলাম, রাশেদুল হক এবং এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ইত্তেকাফের মোহাম্মদ আল মামুন, যুগান্তরের আতাউর রহমান, সংবাদ প্রতিদিনের এম এ সালাম শান্ত, যায় যায় দিনের ফয়সাল আলম আজকের কাগজের নূর মোহাম্মদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..