দুই বাসের সংঘর্ষ দিয়াবাড়িতে: আহত ৫

স্টাফ রিপোর্ট: একই পরিবহনের দুই বাসের সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছে
রাজধানীর মিরপুর দিয়াবাড়ি বেডিবাঁধ এলাকায়। আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত নাসিমা (২৫) ও তার স্বামী মোক্তার হোসেন (৩২) জানান, আশুলিয়ার জামগড়া থেকে তারা চৌধুরী পরিবহনযোগে ঢাকা কল্যাণপুরে আসছিলেন। মিরপুর দিয়াবাড়ির বেড়িবাঁধ এলাকায় একই পরিবহন কোম্পানির অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারাসহ ৫ যাত্রী আহন হন।

আহতদের আশেপাশের হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।