× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে ব্যাচ ’৮৮-এর আবেগঘন মিলনমেলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
মিলনমেলা

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৮৮ এর প্রথম পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহŸায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে শুক্রবার দিব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পাল, ত্রৈলক্য নাগ, গৌরাঙ্গ দত্ত, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহ আলম, বিজয় কৃষ্ণ ভক্ত ও মোসাম্মৎ হাসনে জাহান। বক্তব্য রাখেন খায়রুল আহসান লাভলু, মনিরুজ্জামান খোকন, ফকরুল আলম মিয়া, আবু ওমর তালুকদার লিটন, সুরেশ দাস প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি ও প্রিয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় ‘৮৮ ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয়ে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা আবেগভরে স্মরণ করেন এবং দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হয়ে আনন্দ ও উচ্ছ¡াসে ভরা মুহূর্ত ভাগ করে নেন।

আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের ছেলেমেয়ে নাতি নাতনীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..