পাইকগাছায় এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা ও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনাঃ পাইকগাছা দামী মোবাইলের জন্য মায়ের উপর অভিমান করে বোয়ালিয়ার জেলে পল্লীর অভাবী পরিবারের ছেলে এসএসসি পরীক্ষার্থী সুজয় (১৬) আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার মোবাইল ক্রয় নিয়ে সুজয়ের সাথে তার মায়ের সামান্য ঝগড়া হলে না খেয়ে ছিল। শুক্রবার বিকালে তার মা ঘরের বাহিরে গেলে এ সুযোগে সে ঘরের মধ্যে গঁলায় রশি দিয়ে ঝুলে পড়ে। টের পেয়ে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সুজয় এর বাবা কেনারাম বিশ্বাস এ মুহুর্তে সুন্দরবনের জেলে পল্লীতে রয়েছেন।

পুলিশের এসআই অখিল মন্ডল লাশ উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন। এ দিকে শুক্রবার পাইকগাছা ওয়াপদা অফিসের সীমানা থেকে একটি বেওয়ারিশ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম এমদাদুলের মাধ্যমে আন্জুমান মফিদুলের খরচে দাফনের ব্যবস্থা করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিটি দীর্ঘ দিন পাইকগাছা বাজারে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করত।ওসি এমদাদুল হক শেখ জানান, মৃত্যুর কারন নির্নয়ের জন্য লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং বেওয়ারিশ লাশটি দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।