× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ডেস্ক

জুলাইযোদ্ধাদের অবদানের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন -শিল্প উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন

জুলাইযোদ্ধাদের যে অবদান, এই অবদানের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। জুলাই শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন আমাদের মনে রাখতে হবে। আমরা তো বটেই, এরপর যে সরকারগুলো আসবে- তাদেরও মনে রাখতে হবে। বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ হবে। যেহেতু শহীদদের নামে এই পার্ক, তাই এই পার্কের মাঝখানে যদি স্মৃতিস্তম্ভ করা যায়, সেটা ভাবা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতামত নিতে হবে। আমরা এমন জায়গায় এটা স্থাপন করতে চাই, যাতে চট্টগ্রামে যারা শহীদ হয়েছে, তাদের স্মৃতি অম্লান থাকে।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..