উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত

উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্ধরস্থ উত্তরন সাংস্কৃতিক সংঘ চত্বরে আজ শনিবার সকালে উত্তরণ সাংস্কৃতি সংঘের একটানা ৩৬ বছরের সভাপতি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় হৃদ্ধ নিখাঁদ দেশপ্রেমে নিবেদিত এ অঞ্চলের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের বাতিঘর, পরোপকারে ব্রত প্রাণ প্রয়াত কাজী বোরহানুল ইসলাম এবং মোতাহার হোসেন ইবনে কামিন, কেএম সালাম সম্ভুনাথ মিত্র, আজিজুর রহমান সেলিম, হুমায়ুন কবির, আজিজ হাসান দুলাল, আশুতোষ মুখার্জি তাজেমাল ফকির এর বর্ণাঢ্য কর্মজীবনের উপর স্মৃতির সন্ধানে ও  স্মরণ সভার আয়োজন করা হয় ।

স্মরণসভায়  উত্তরণ সংস্কৃতি সংঘের সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও  স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক  লুৎফুল কবির সহযোগিতায়  এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকাশ চন্দ্র রায়ের সঞ্চালনায়  স্বরন পত্র পাঠ করেন  সংগঠনের কোষাধাক্ষ প্রমথ সরকার ।

শুরুতে তার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মহাদেব বসু, অধ্যক্ষ মিজানুর রহমান, চন্দ্রদীপ সাহিত্য সমাজ ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জহুরুল ইসলাম জহির, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোতোষ দাস,উত্তরন সাংস্কৃতিক সংঘের  সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম,ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের সাধারণ সম্পাদক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, কাজী বোরহানুল ইসলামের পুত্র সন্তান কাজী সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।