বৈদিক জ্যোতিষশাস্ত্রে ১২টি রাশির জাতকের স্বভাব, মানসিকতা ও জীবনযাপনের ধরন আলাদা। গ্রহ-নক্ষত্রের অবস্থানের প্রভাবে একই দিনে বিভিন্ন রাশির জাতকের জীবনে ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আজকের দিনটি আপনার রাশির জন্য কেমন হতে পারে এবং কোন প্রতিকার অনুসরণ করা যেতে পারে, তা জেনে নিন।
মেষ রাশি
আজ খেলাধুলা বা শরীরচর্চার মতো কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন ভালোভাবেই চলবে এবং দিনের শেষে কিছু অর্থ সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের বিষয়ে আবেগের বদলে সতর্কতা অবলম্বন করুন। অবসর সময়কে কাজে লাগিয়ে ধ্যান বা যোগব্যায়াম করলে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়তে পারে। তবে জীবনসঙ্গীর কোনো আচরণ আজ আপনার মনে আঘাত দিতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক মধুর করতে প্রিয়জনকে শাঁখ, ঝিনুক বা মুক্তোর তৈরি কোনো উপহার দিতে পারেন।
বৃষ রাশি
নেতিবাচক চিন্তা দূরে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন। আর্থিক পরিস্থিতি মোটামুটি অনুকূল থাকবে। মানসিক প্রশান্তির জন্য অনুপ্রেরণামূলক বই পড়া বা ভালো কোনো সিনেমা দেখা যেতে পারে। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হলে বাইরের কারও হস্তক্ষেপের আগে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: সৌভাগ্য ও ইতিবাচক পরিবেশের জন্য বাড়িতে সাদা ফুলের গাছ লাগিয়ে নিয়মিত যত্ন নিন।
মিথুন রাশি
কাছের কোনো বন্ধুর আচরণ আজ আপনার মন খারাপের কারণ হতে পারে। তাই কারও সঙ্গে কথা বলার সময় উত্তেজনা এড়িয়ে চলুন। অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হতে পারে। বাড়ির কাজে সন্তানদের সহযোগিতা পাবেন। প্রিয়জনের সঙ্গে শান্তভাবে কথা বলুন। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা জরুরি। পরিবার বা বন্ধুদের সঙ্গে বাইরে খেতে গেলে অতিরিক্ত খরচ হতে পারে। দাম্পত্য জীবন আনন্দময় থাকবে।
প্রতিকার: বাধা দূর ও ইতিবাচক ফলের আশায় হনুমানজির উদ্দেশ্যে তেল ও সিঁদুর নিবেদন করতে পারেন।
কর্কট রাশি
আত্মবিশ্বাস ধরে রেখে কাজ করলে আজ ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বাবার কোনো পরামর্শ কাজে লাগতে পারে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে উত্তেজনা না বাড়িয়ে শান্তভাবে কথা বলুন। আপনার ব্যক্তিত্ব আজ অন্যদের সহজেই আকৃষ্ট করবে এবং কাজের জন্য প্রশংসাও পেতে পারেন। দাম্পত্য জীবনে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব।
প্রতিকার: পারিবারিক শান্তি ও কল্যাণের উদ্দেশ্যে অসুস্থ ও অসহায় রোগীদের সেবা করুন।
সিংহ রাশি
আজ আত্মবিশ্বাস বজায় রাখলেও তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। বাড়িঘরে পরিবর্তন বা সংস্কারের সময় আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। ক্ষতিকর অভ্যাস, বিশেষ করে মদ্যপান থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনো সামাজিক বা বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আপনার পূর্বপরিকল্পনায় পরিবর্তন হতে পারে।
প্রতিকার: সম্পর্কের উন্নতির জন্য পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক বা প্রয়োজনীয় সহায়তা করুন।
কন্যা রাশি
দীর্ঘদিনের সঞ্চয় আজ কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে হতে পারে। একই সঙ্গে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনাও রয়েছে, তাই অর্থ ব্যবহারে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরুন। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি অনুকূল। কোনো সমস্যা দেখা দিলে উত্তেজিত না হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করুন। নিজের কোনো বদভ্যাস যেন সমস্যা তৈরি না করে, সেদিকে নজর রাখুন। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ থাকবে।
প্রতিকার: পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য বাড়িতে একটি ফলের গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করুন।
তুলা রাশি
শরীর ও মন ভালো রাখতে নিয়মিত যোগব্যায়াম ও ধ্যানের অভ্যাস করুন। এতে আত্মবিশ্বাস বাড়তে পারে। শুধু প্রয়োজনের সময় ঋণ নিতে আসেন—এমন ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়ার পাশাপাশি আপনিও কাউকে উপহার দিতে পারেন। নতুন কোনো ধারণা বাস্তবায়নের জন্য দিনটি ভালো। কাছের কারও সঙ্গে দীর্ঘ ফোনালাপ হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনসঙ্গীর মতামত নিন।
প্রতিকার: আর্থিক উন্নতির জন্য একটি গোলাকার ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে পকেটে রাখতে পারেন।
বৃশ্চিক রাশি
ভবিষ্যতের কথা মাথায় রেখে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হতে পারে, তবে কাজের চাপ থাকলেও অতিরিক্ত শারীরিক ক্লান্তি নাও আসতে পারে। প্রেমের জীবনে আকস্মিক কোনো আনন্দের ঘটনা ঘটতে পারে। সবার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ধ্যান ও যোগব্যায়াম উপকারী হতে পারে। দাম্পত্য জীবন সুখের থাকবে।
প্রতিকার: আর্থিক উন্নতি ও বাধা কাটানোর উদ্দেশ্যে মা দুর্গার সিংহবাহিনী রূপের পূজা করতে পারেন।
ধনু রাশি
আপনার রসিকতা ও প্রাণবন্ত আচরণ আজ সহজেই অন্যদের আকৃষ্ট করবে। শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে আপনার কাছে আসা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে। প্রিয়জনের সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন। পরিবারের ছোট সদস্যের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিকভাবে ভালো লাগবে। গৃহকর্মীর অনুপস্থিতির কারণে জীবনসঙ্গীর ওপর বাড়তি কাজের চাপ পড়তে পারে।
প্রতিকার: আর্থিক সমৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর নাম—অচ্যুত, কেশব, হরি, বিষ্ণু, সত্য, হংস, জনার্দন ও নারায়ণ—জপ করতে পারেন।
মকর রাশি
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার সময় ধৈর্য বজায় রাখুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে ঝুঁকি যাচাই করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকতে পারে। নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা নিয়ে বাবা-মায়ের আস্থা অর্জনের সুযোগ পাবেন। প্রিয়জনদের সঙ্গে আনন্দে সময় কাটবে। আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করুন। দাম্পত্য জীবন সুখ-শান্তিতে কাটবে।
প্রতিকার: উন্নতি ও ইতিবাচক শক্তির জন্য ‘ওঁ সূর্য নারায়ণায় নমঃ’ মন্ত্র জপ করতে পারেন।
কুম্ভ রাশি
স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। কোনো অর্থসংক্রান্ত মামলায় জড়িয়ে থাকলে অনুকূল ফল পাওয়ার আশা থাকতে পারে। গৃহপ্রবেশের জন্য দিনটি শুভ হতে পারে। অবসর সময়ের কোনো কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন বাদ না পড়ে, সেদিকে নজর রাখুন। প্রেমের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনাও হতে পারে। দাম্পত্য জীবন সুখের থাকবে।
প্রতিকার: মানসিক প্রশান্তির জন্য চাঁদের আলোয় ১৫ থেকে ২০ মিনিট শান্তভাবে সময় কাটাতে পারেন।
মীন রাশি
স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণে বিশেষ নজর দিন। নিয়মিত শরীরচর্চা করলে উপকার পাবেন। আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক হতে পারে। নিজের কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। অসতর্ক হলে কেউ আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। অবসর সময় গঠনমূলক কাজে ব্যয় করুন। জীবনসঙ্গী আজ আপনাকে বিশেষ কোনো খাবার বা চমক দিয়ে আনন্দ দিতে পারেন। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক শান্তি ও মঙ্গলের জন্য গৃহদেবতার উদ্দেশ্যে নিয়মিত হলুদ রঙের ফুল নিবেদন করতে পারেন।





