× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে লাইনচ্যুত বগি উদ্ধার, দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
সিলেটে লাইনচ্যুত বগি উদ্ধার

সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে সিলেট রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।
তিনি জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বিকাল ৫টা ২০ মিনিটে সিলেট স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি অল্প যাওয়ার পর দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। পরে ট্রেন চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..