× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

আজ ঢাকার আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনকে একটি লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি এবং বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করছে। পাশাপাশি, পর্যটন খাতে কার্যক্রমের ব্যাপক প্রচারণা এবং পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিংয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাগণকে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, এ লক্ষ্যে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শন করা হবে। এছাড়া, প্রতিমন্ত্রী করপোরেশনের বিদ্যমান যানবাহনসমূহ পর্যায়ক্রমে ইলেকট্রিক যানবাহন দ্বারা প্রতিস্থাপনের নির্দেশনা প্রদান করেন।

সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য ও কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয়, করপোরেশন এবং ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..