× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

পিআইডি

সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ জুলাই, ২০২৬
ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য
ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য

ঢাকা: সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

আজ (সোমবার) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্প পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করা হবে, যাতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং সরকারের মেয়াদের মধ্যেই প্রকল্পগুলোর দৃশ্যমান ফল পাওয়া যায়।

পরিবেশমন্ত্রী বলেন, “জনগণের কল্যাণে দ্রুততম সময়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। চলমান প্রকল্পগুলোও প্রয়োজন অনুযায়ী সংশোধন ও পরিমার্জন করা হবে।”

তিনি আরও বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

জনগণের সর্বোচ্চ সুফল নিশ্চিত করার তাগিদ

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত সরকারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। জনগণ যাতে প্রকল্পের সর্বোচ্চ সুফল পায়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তব প্রয়োজন, কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা জরুরি।

দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্প গ্রহণের নির্দেশনা

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পগুলোর পর্যালোচনায় অংশ নেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সব মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। চলতি বছরেই বেশি সংখ্যক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে এসব প্রকল্প বর্তমান সরকারের মেয়াদেই সম্পন্ন করা সম্ভব হয়।

তিনি নতুন প্রকল্প দ্রুত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..