× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২৬
এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী

ফেসবুকে গুজব ছড়িয়ে সৃষ্ট মব সন্ত্রাসে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশু কন্যা মুসলিমার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনায় স্থানীয় প্রশাসন শিশুটির খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর ১২টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে মুসলিমার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার কথা উল্লেখ করে জানান, শিশুটির লালন-পালনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

ইউএনও তাৎক্ষণিকভাবে মুসলিমার দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়মিত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ ঘোষ ও সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগ তুলে ফেসবুক লাইভের মাধ্যমে গুজব ছড়িয়ে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে মব সৃষ্টি করে ট্রাকচালক হান্নান শেখকে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার পর তার ২৫ মাস বয়সী কন্যা মুসলিমা পুরোপুরি এতিম হয়ে পড়ে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও প্রশাসনের এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে।


এ ক্যটাগরির আরো খবর..