বকেয়া বেতন-বোনাস ও খাদ্য সহায়তার দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন

বকেয়া বেতন-বোনাস ও খাদ্য সহায়তার দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন

আবুল কালাম আজাদ, যশোর : বকেয়া বেতন-বোনাস ও খাদ্য সহায়তার দাবিতে যশোরে মানববন্ধন করেছে হোটেল শ্রমিকরা।

আজ দুপুর ১টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আধাঘন্টাব্যাপী মানববন্ধন থেকে ঈদের আগে বকেয়া বেতন-বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহবান জানানো হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, প্রায় দুই মাস ধরে হোটেল বন্ধ। যে কারণে কর্মহীন হয়ে পড়েছেন তারা। সরকারর বিভিন্ন পেশাজীবীদের খাদ্য সহায়তা দিলেও হোটেল শ্রমিকরা তা থেকে বি ত। তারা বলেন, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্না দিয়েও তেমন কোন সহায়তা মেলেনি।

এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। এজন্য হোটেল শ্রমিকদের রেশন কার্ডের আওতায় এনে খাদ্য সহায়তা দেয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক উইনিয়ন যশোর জেলা শাখার দুই শতাধিক কর্মচারি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।