× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

শিক্ষকের দূনীতি চিহ্নিত করায় অপর শিক্ষককে মারধর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
ধর্ষণের মামলা না তোলায় দলিত তরুণকে পিটিয়ে হত্যা এবং তার মাকেও বিবস্ত্র করা হয়েছে মধ্যপ্রদেশে

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সহকারী প্রধান শিক্ষকের অনিয়ম-দূনীর্তি চিহিৃত করায় তদন্তকারী শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে অন্য এক শিক্ষককের বিরুদ্ধে। এঘটনায় ওই আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় উপজেলা এ্যাকাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটককে তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি অনিয়ম ও দূনীতির অভিযোগ উঠে। একারনের ওই বিদ্যালয়ের অর্থ কমিটির সদস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ওমর আলী সরদার ও ধর্মীয় শিক্ষক মো.ছরোয়ার হোসেনকে খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়।

বুধবার সকালে ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৮ মে পর্যন্ত অর্ধ শতাধীক বিষয়ে আয়-ব্যয়ের হিসাব কমিটির কাছে জমা দেন। ওই দাখিলকৃত আয়-ব্যয়ের হিসাবের ২০টি বিষয়ে গরমিল চিহিৃত করেন তদন্ত কমিটির দুই শিক্ষক। ওই কমিটির সদস্য শিক্ষক ওমর আলী সরদারের কাছ থেকে অন্য শিক্ষক সৌমেন গাইন দাখিলকৃত হিসাব দেখে ফেলেন। একারনে তদন্ত কমিটির সদস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ওমর আলী সরদারকে পরীক্ষার হল থেকে চতুর্থ শ্রেনীর কর্মচারী মহসিন কাজী ও পরিছন্ন কর্মী সোহাগ সরদার টানা হেড়া করে সহকারী প্রধান শিক্ষক জহির উদ্দিনের কাছে নিয়ে যান। পরে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিন ওই শিক্ষককে কিল-ঘুষি লাথি মারতে থাকেন। আহত অবস্থায় ওই শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সহকারী প্রধান শিক্ষক জহির উদ্দিনের শ্বশুর বাড়ি ভালুকশী গ্রামে হওয়ায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তার করার অভিযোগ করেন স্থানীয়রা।

এঘটনায় তদন্ত কমিটির সদস্য শিক্ষক ওমর আলী সরদার ২০ মে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা এ্যাকাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটককে ঘটনাটি তদন্তের জন্য নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

বৃহস্পতিবার দুপুরে ১২টা ৪০ মিটিটে ওই বিদ্যালয়ে গিয়ে তিনজন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থীকে দেখা গেছে। তবে প্রধান শিক্ষক হাবিবুর রহমান পিন্টু ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মাদ জহির উদ্দিনকে পাওয়া যায়নি। পরে সহকারী প্রধান শিক্ষক জহির উদ্দিনের(০১৭১৭০৫১৬১৯) নম্বরে মোবাইলে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে চতুর্থ শ্রেনীর কর্মচারী মহসিন কাজী ও পরিছন্ন কর্মী সোহাগ সরদার মারধরের বিষয় অস্বীকার করে বলেন, শিক্ষকরা তকাতর্কি করেছে দেখেছি। মারামারি হয়নি।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহাবুবর রহমান সাংবাদিকদের বলেন, এধরনের ঘটনা শুনেছি। তদন্তের জন্য উপজেলা এ্যাকাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটককে তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..