× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন। এ সময় তাঁর সঙ্গে  থাকবেন স্ত্রী মৃণাল ত্রিবেদী ও।
শুক্রবার (১২ জুন) তিনি সপরিবারে বাংলাদেশে প্রবেশ করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।
সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেনাপোল স্থানীয় প্রশাসনকে এই ভিআইপি মুভমেন্টের ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গত ১১ জুন এক জরুরি চিঠির মাধ্যমে বেনাপোল কাস্টমস হাউস, বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বোচ্চ সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনের কূটনৈতিক বার্তা  অনুযায়ী, নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. পবনকুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি মি. গৌরব আগরওয়ালসহ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক দল ইতিমধ্যেই ঢাকা থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা বৃহস্পতিবার (১১ জুন)
 রাতে যশোরে অবস্থান করবেন এবং ১২ জুন সকালে বেনাপোল সীমান্তে উপস্থিত হয়ে নতুন হাইকমিশনার, তাঁর স্ত্রী ও সফরসঙ্গীদের স্বাগত জানাবেন।
সীমান্তের আনুষ্ঠানিকতা ও স্বাগত প্রক্রিয়া শেষ করে ভারতের নতুন হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং একই দিন (১২ জুন) বিকেলে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মনোনীত হাইকমিশনারের সফরকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট ও তৎসংলগ্ন যশোর-ঢাকা মহাসড়কে পুলিশের বিশেষ এ্যাসকোর্টসহ নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..